ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

নিখোঁজের ৩ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৬:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নিখোঁজের ৩ দিন পর মুন্সিগঞ্জের সিরাজদীখানে শাহ আলম (৬৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

গত ২ এপ্রিল ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজ হন চালক শাহ আলম। তিনি নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

সিরাজদীখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম জানান, সকালে খারশুল গ্রামের রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশা চালক শাহ আলম গত ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নিখোঁজের ৩ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫