ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সাতক্ষীরায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • Meghla
  • আপডেট সময় : ০৫:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট দুই ভাইয়ের ছুরিকাঘাত ও মারপিটে মেজ ভাই নিহত ও বড় ভাই গুরুতর আহত হয়েছে। শনিবার উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছোট দুই ভাইকে গ্রেফতার করেছে।

নিহতের নাম মোশারফ হোসেন সরদার (৪৮)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে।

গুরুতর আহত বড় ভাইয়ের নাম আবুল হোসেন (৫৫)। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে আছারপ হোসেন (৩৫) ও সোহরাব হোসেন (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের একটি খালে আবুল হোসেন ও মোশারফ হোসেন মাছ ধরতে গেলে তাদের ছোট দুই ভাই আছারপ হোসেন ও সোহরাব হোসেন তাদের বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চার ভাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আছারপ ও সোহরাব বড় দুই ভাইকে মারপিট করার একপর্যায়ে মোশারফ হোসেনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আবুল হোসেন। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছোট ভাই আছারপ হোসেন ও সোহরাব হোসেনকে গ্রেফতার করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফীন বলেন, নিহতের ঘটনায় ঘাতক ছোট দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট সময় : ০৫:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫