ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গোপালগঞ্জে জমি নিয়ে ফকির বংশের সংঘর্ষ, আহত ২০

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ফকির বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টায় কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের কাটতে যান সিরাজ ফকির। এতে বাধা দেন একই বংশের চাচাতো ভাই গাউস ফকির।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিরোধীয় জমিতে ঘের কাটা নিয়ে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি।

অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে জমি নিয়ে ফকির বংশের সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় : ০২:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫