ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সাভারে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ১২:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

সাভারে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ড হয়।

নিহত রুবেল বরিশাল জেলার মো. খলিফার ছেলে। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রুবেল দুই মাস ধরে সাভারের বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করছিলেন। সোমবার রাত ১১টার দিকে রুবেলের মোবাইলে একটি ফোন আসে। এরপরে তিনি বাসা থেকে বের হয়ে যান। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করেছে। তিনি বাঁশপট্টি এলাকায় পড়েন আছেন। পরে আমরা সেখান থেকে রুবেলকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে এখনও বিস্তারিত জানা যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সাভারে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫