ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ভালুকায় তোফাজ্জল হত্যা : হাসিনা-কাদেরসহ আসামি ৩৯৫

  • Meghla
  • আপডেট সময় : ০৩:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তোফাজ্জল হোসেন হত্যার ঘটনায় ফ্যাসিস্ট শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও ভালুকার সাবেক তিন এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৪৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে মামলা না করায় শুক্রবার (২১ মার্চ) ঘটনাস্থল এলাকার শরিফ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গত বছরের ৪ আগস্ট সন্ধ্যায় ভালুকা উপজেলার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিলে হামলা হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের কর্মীরা মিছিলে হামলা চালিয়ে রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

মামলার এজাহারে বলা হয়, মিছিলটি পার্শ্ববর্তী জৈনাবাজার এলাকা থেকে মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৬টার দিকে হামলার শিকার হয়। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে তোফাজ্জল হোসেনকে আটকে রেখে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় সাত মাস পর ভালুকা মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান বলেন, ‌‌‘তোফাজ্জল হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ভালুকায় তোফাজ্জল হত্যা : হাসিনা-কাদেরসহ আসামি ৩৯৫

আপডেট সময় : ০৩:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫