ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কুমিল্লায় নিখোঁজের তিন দিন পর ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • meghla
  • আপডেট সময় : ০১:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিখোঁজের তিন দিন পর ভাঙারি ব্যবসায়ী মো. সানাউল্লাহর (৫৮) লাশ উদ্ধার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার পুলিশ গতকাল বুধবার ইফতারের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের তালতলী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে।

দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে বলেন, সানাউল্লাহ ব্যবসার কাজে ১৬ মার্চ রোববার সকাল ৯টার দিকে ঘর থেকে বের হন। রাতে বাসায় ফেরেননি। রাত ১০টার পর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু মুঠোফোনটি বন্ধ পান তাঁরা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও ব্যবসায়ীর সন্ধান পাননি। গতকাল তালতলীর পরিত্যক্ত বাড়িতে কাজ করতে গিয়ে কয়েকজন দিনমজুর ঝোপে লাশটি দেখতে পান।

বিষয়টি তাৎক্ষণিক দাউদকান্দি মডেল থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীর লাশটি উদ্ধার করেন।

আজ বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী সানাউল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গলায় গামছা প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে ব্যবসায়ী মো. সানাউল্লাহকে হত্যা করেছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পর থানায় মামলা করবেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কুমিল্লায় নিখোঁজের তিন দিন পর ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫