ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কোটালীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীত বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে ভিডিওতে দাবী করা হয়।
ওই ভিডিওতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে কোটালীপাড়া উপজেলার কয়েকটি বাড়ীতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়।

শীতবস্ত্র বিতরণের ওই ভিডিও শামীম দাড়িয়া, জেলা ছাত্রলীগের নিউটন মোল্লা তাদের ফেসবুকে পোষ্ট করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা তার বক্তব্যতে দাবী করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

ভিডিওতে শেখ হাসিনা ও শামীম দাড়িয়ার জন্য দোয়া চাওয়া হয়।

তবে শামীম দাড়িয়ার উদ্যোগে কোটালীপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হলেও তাকে কোটালীপাড়া উপজেলায় দেখা যাচ্ছে না। শামীম দাড়িয়াসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীরা ৫ আগস্টের পর কিছু দিন এলাকায় থাকলেও আইনশৃংখলা বাহিনীর ধরপাকড় শুরু হলে তারা আত্মগোপনে চলে যায়।

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর এ উপজেলার আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা ব্যাপক আন্দোলন শুরু করে। তখন তারা কাফনের কাপড় মাথায় বেঁধে ঘোষণা করেছিলেন,শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত কোন নেতা-কর্মী ঘরে ফিরবেন না। কিন্তু এর কিছু দিন পরে দলীয় নেতা-কর্মী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

গত ১৭ বছর বছর ধরে কোটালীপাড়া উপজেলা আওয়া লীগ কার্যালয় ও উপজেলা সদর ঘিরে দলীয় নেতা-কর্মীদের পদচারণায় মুখরিত থাকলেও এখন সেখানে সুনসান নিরবতা।কার্যালয়ে ঝুলছে তালা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কোটালীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৫:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫