ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

আর্থিক অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আতাউর রহমানকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বরে অনুষ্ঠিত ৫৩৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ৪০(২)-এ তাঁর সভাপতির মেয়াদকাল (২০২১ সালের ১৪ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৩ জানুয়ারি) পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের সমুদয় হিসাব সম্পর্কে অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত তাকে উর্দু বিভাগের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আর্থিক অনিয়মের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রতিবেদনের পর প্রশাসন ব্যবস্থা নেবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪