ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর ১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক কুষ্টিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে সংঘর্ষ, নিহত ১ তারেক রহমানের নির্দেশনায় যুবদল নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, বাংলাদেশে চিকিৎসা চলছে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মদিনা থেকে ঢাকায় আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৩৮ ঢাকায় পৌঁছায়। ফ্লাইটটির যাত্রীদের জন্য জমজমের পানি সরবরাহে বিলম্ব ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে এই বিলম্ব ঘটে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর নির্দেশনায় সেবার মান রক্ষা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস দ্রুত নিজেদের সংরক্ষিত স্টক থেকে যাত্রীদের জমজমের পানি বিতরণের উদ্যোগ নেয়।

বিমান কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ জানান, যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভ্যন্তরীণ তদারকি ও নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে, বিড়ম্বনার শিকার যাত্রীরা বিমানের মহাব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারীদের মধ্যে কয়েকজন সংসদ সদস্যও রয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় : ০৯:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬