ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আত্মসমর্পণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

যশোরে অস্ত্র, বিস্ফোরক মামলাসহ চার মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৪২ জনকে জামিন দিয়েছেন বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে।

আজ রবিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার ও গোলাম কিবরিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন।

যশোরের কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমারের আদালতে অভয়নগর থানার দুই মামলায় ১০৫ ও কেশবপুর থানার এক মামলায় ৪২ জন আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক কেশবপুর থানার মামলায় আত্মসমর্পণকারী ৪২ জনকে জামিন দেন। আর অভয়নগর থানার মামলার ১০৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আরও জানান, কোতোয়ালি মডেল থানার এক মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

যশোরে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আত্মসমর্পণ

আপডেট সময় : ০১:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪