ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখল চাঁদপুরের ২০ গ্রাম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের মুসলমানেরা পবিত্র রমজানের প্রথম রোজা রেখেছেন। 

এর আগে রোববার রাতে তারাবির নামাজ পড়েন এবং ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন তারা। 

সোমবার থেকে উপজেলার যেসব গ্রামে রোজা শুরু হয়েছে সেগুলো হলো, লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাচপাড়, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর। 

এই গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাককে (রহ.) অনুসরণ করে ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানে রোজা এবং দুই ঈদ পালন করে আসছেন ফরিদগঞ্জের এ গ্রামগুলোর ধর্মপ্রাণ মুসলমানেরা। 

ভূলাচোঁ এলাকার মোশারফ হোসেন মিলন মিয়া (৪২), আবদুল কুদ্দুস (৫৫) ও ইব্রাহিম খলিল (৫০) জানান, বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ১০টায় তাঁদের মসজিদে তারাবির নামাজ আদায় করা হয়েছে। তারপর ভোররাতে সাহরি খেয়ে সোমবার পবিত্র রোজা পালন শুরু করেছেন তারা। 

মুন্সিরহাট এলাকার কবির হোসেন (৫১), লক্ষ্মীপুর এলাকার গোলাম কিবরিয়াসহ আরও অনেকেই জানান, পূর্ব পুরুষেরা যেভাবে রোজা রেখেছেন, ঈদ করেছেন তাঁরাও সেভাবে রোজা ও ঈদ পালন করে আসছেন। 

ভূলাচোঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই জানান, তার মসজিদে রোববার রাতে তারাবির নামাজ আদায় করা হয়েছে। সোমবার প্রথম রোজা রেখেছেন তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখল চাঁদপুরের ২০ গ্রাম

আপডেট সময় : ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪