ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিভক্ত হলে বড় বিপদ নেমে আসবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বড় মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, বৈষম্যহীন সমাজ ও নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিভক্ত হলে ষড়যন্ত্র হবে; আরও বড় বিপদ আসবে। নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। বিড়ালের মতো নয়, বাঘের মতো বাঁচবেন।’ স্বচ্ছ রাজনীতি করে বলেই বারবার জামায়াতের ওপর আঘাত নেমে এসেছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

গত ৫ আগস্ট সেনাবাহিনী দেশপ্রেমের পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির ক্যানসার উপড়ে ফেলতে হবে। এজন্য রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক চরিত্র ঠিক করতে হবে। নেতারা দুর্নীতিবাজ না হলে দেশ দুর্নীতিমুক্ত হবে। ‘একদিকে জনগণকে অধিকার এনে দেবো, আবার সেই অধিকার পকেটে করে চুরি করবো, সেটা হবে না’ যোগ করেন জামায়াতের আমির।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

আপডেট সময় : ১০:০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪