ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

চরফ্যাশনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর দিকনির্দেশনায় চরফ্যাশন ফ্যাশনস্কায়ারে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন উপজেলা যুবদল।

স্বাগত বক্তব্যের মধ্যদিয়েে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন। সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মীর ফকরুল, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দীন শিবলু,যুবনেতা জসীম মহাজন, পৌর যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক মিল্টন,সদস্য সচিব রাসুদুল হাসান নয়ন,পৌর সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদ ভূইয়া,যুবদল নেতা শামীমুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত যুবদলের নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কো- চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর দিকনির্দেশনায় ও পরামর্শে আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিষ্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ ও গরীব দুঃখী মানুষকে চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করেছি। যুবদল সব সময় মানুষের পাশে থেকে গনতন্ত্র প্রতিষ্ঠা সহ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে আসছে।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। চিকিৎসা সেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন রাজনীতি মানুষের কল্যানের জন্য। তাদের এই ধরনের মহতি কাজ চলমান থাকুক সেই দোয়া রইলো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

চরফ্যাশনে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

আপডেট সময় : ০৩:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪