ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিলেন এনজিওকর্মী

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় কিস্তির টাকা দিতে না পারায় এক পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এনজিওকর্মীর বিরুদ্ধে। আজ শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের দৌলতপুর গ্রামে ‘দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা’ নামের এক এনজিওর কর্মী এ ঘটনা ঘটান।

এ ঘটনা জানাজানি হলে ওই এনজিওর বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্তিরির স্ত্রী কুলসুম বেগম বলেন, ‘সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। সেই টাকার কিস্তি হিসেবে সপ্তাহে ২৫শ টাকা করে ১৩টি কিস্তি দেই। হঠাৎ দেশের চলমান পরিস্থিতির কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানাজার মো. শামীম আমার বাড়িতে এসে গোয়ালঘর থেকে একটি গাভী গরু ছিনিয়ে নেন। ওই সময় গরুটি নিতে তাদেরকে নিষেধ করলে তারা আমার কোনো কথা শুনেন নাই। আমি কোনো রকম ক্ষেতখামারে কাজ করে সংসার চালাই। আমি তাদেরকে বলছি সমিতির টাকা পরিশোধ করব, তাও শুনেন নাই।’
তিনি আরও বলেন, ‘ওই গরুটি নিয়ে যাওয়ার সময় তাদেরকে বলছি, গরুটির একটি ৪ মাসের বাচ্চা রয়েছে। বাচ্চাটি এখন চিৎকার করছে তার মায়ের জন্য। তবুও তারা গরুটি ছাড়েনি।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, এনজিওর টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে একটি গরু ছিনিয়ে নিয়ে অমানবিক কাজ করেছেন এনজিওর লোকজন। আইনগতভাবে এটা করতে পারে না। এনজিওটির বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম বলেন, ‘এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি চালিয়েছে কুলসুম বেগম। এরপর ঋণ খেলাপি করছেন তিনি। সেই টাকা পরিশোধ করতে বারবার বলি। টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে আসছি।’

গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ম্যানেজার মো. শামীম জানান, কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে গেছেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিলেন এনজিওকর্মী

আপডেট সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪