ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

গজারিয়ায় ইউএনও হস্তক্ষেপে খালের বাঁধ উচ্ছেদ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ইউএনও হস্তক্ষেপে খালের বাঁধ উচ্ছেদ করা হয়েছে। বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া ও আড়ালিয়া, মুদারকান্দি গ্রাম সংলগ্ন খালে বাঁধ দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করছিল প্রভাবশালী একটি মহল। এতে কচুরিপানা জমিতে আটকে থাকায় বোরো ধানের চাষ অনিশ্চিত হয়ে পড়েছিল।

খবর পেয়ে খাল পরিদর্শনে ছুটে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। খাল থেকে বাঁধ উচ্ছেদের সময় বেঁধে দেন। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ বছরের খালের বাঁধ শুক্রবার সকালে উচ্ছেদ করা হয়। এতে জমিতে আটকে পড়া কচুরিপানা বেড় হতে শুরু করে। ফলে ওই এলাকার শতশত চাষিরা খুশি হয়ে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।

স্হানীয়রা জানান, এ বাধের ভিতরে বড় রায়পাড়া, আড়ালিয়া ও মুদারকান্দি এই তিন গ্রামের প্রায় তিনশ বিঘা জমি রয়েছে। বাঁধ থাকা আমরা সঠিক ভাবে সঠিক সময়ে ফসল ফলাতে পারিনি। এখন আমরা খুশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার জানান,
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত ৪ই সেপ্টেম্বর খাল পরিদর্শনে যাই এবং ঘের সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। তার প্রেক্ষিতে শুক্রবার খাল দখলমুক্ত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

গজারিয়ায় ইউএনও হস্তক্ষেপে খালের বাঁধ উচ্ছেদ

আপডেট সময় : ১১:০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪