ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সিরাজগঞ্জে তাড়াশে বিধবাকে মারপিট ও বসতঘর লুটপাটের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে বসতবাড়ীর জায়গা দখলকে কেন্দ্র করে এক বিধবা মহিলাকে মারপিট করেছে প্রতিপক্ষরা।ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম।

গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।এ ঘটনায় ভুক্তভোগী সামসুন্নাহার বেগম বর্তমানে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ভুক্তভোগী সামসুন্নাহার বেগম (৭০)চকদেবীরামপুর গ্রামের মৃত জামিল উদ্দিনের স্ত্রী। পৈত্রিক সূত্রে পাওয়া লাউতা গ্রামের বাড়ীতে বাউন্ডারী ওয়াল, টিউবয়েল, ফলজ গাছ রোপন করে স্থায়ীভাবে বসবাস করছেন।
ভুক্তভোগীর ছেলে সোহেল রানা অভিযোগ করে বলেন, বাড়ীটিতে অনেক দিন থেকে না থাকার লাউতা গ্রামের প্রভাবশালী আব্দুল খালেক,মহিবুর রহমান সাগর ও মর্জিনা বেগম মিলে বিভিন্ন সময়ে বাড়ী থেকে বিভিন্ন জিনিস, বাঁশ গাছের ফল মুল সহ জ্বালানী খড়ি নিজের ইচ্ছে মত নিয়ে যায়। বলতে গেলে ঝগড়া করে এবং মারার হুমকি দেয়।
গতকাল আমার মা ( সামসুন্নাহার) চৌড়া থেকে ২ জন ভ্যানওয়ালা সহ লাউতার বাড়ীতে যায় সব কিছু নিয়ে আসার জন্য। এসময় ওগুলো নিয়ে আসতে বাধা দেয় এবং এক পর্যায়ে বেদম মারপিট করে। ঘরের দরজা, জানালা ও তালার ৯টি তীর সহ ঘরের অন্যান্য জিনিস পত্র লুট করে নিজেদের বাড়ীতে নিয়ে যায়। এসময় পাড়ার লোকজন তাদের বাধা দিলে দেশীয় অস্ত্রের ভয় দেখালে প্রতিবেশীরা চলে যায় একপর্যায়ে সবকিছু লুটপাট করে। এ সময় ওড়নার আচলে ৫০০০ টাকাও ছিনিয়ে নেয়।
মা অজ্ঞান হয়ে যায়।পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেলারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক রাকিব হাসান জানান, গুরত্বর অবস্থায় ওনি চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সিরাজগঞ্জে তাড়াশে বিধবাকে মারপিট ও বসতঘর লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ০৯:১৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪