ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ আজ

আজ শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দিয়েছে তারা।

শুক্রবার (২ আগস্ট) এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, আগামীকাল (শনিবার) সারা দেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।’

তিনি জানান, শনিবারের পর থেকে এ সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না। এ সরকারের কোনো অফিসে যাওয়া হবে না। সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। এ সময় তিনি গ্যাস-বিদ্যুৎ বিল না দেওয়ারও আহ্বান জানান তিনি।

সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে হান্নান আরও বলেন, সারা দেশের ছাত্র-নাগরিক, অভিভাবক, মা-বোন যে যেখানে আছেন আগামীকাল থেকে প্রত্যেকে রাজপথে নেমে আসবেন। কেউ বাড়িতে বসে থাকবেন না। এটা আপনাদের দায়বদ্ধতা, প্রতিটি শহীদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা আছে। প্রয়োজনে আপনি আপনার ভবনের নিচে এসে অবস্থান করবেন, তবুও রাস্তায় থাকবেন। প্রত্যেক দল, প্রত্যেকটা মতের মানুষের প্রতি উদাত্ত আহ্বান, প্রত্যেকে রাস্তায় নেমে আসবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান। আপনারা আর গুলি ছুড়বেন না। আমরা আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের অনুজ। আপনারা এই সরকারকে অসহযোগিতা করুন। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণ থাকবে।

প্রসঙ্গত, শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন তিন শতাধিক।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ আজ

আপডেট সময় : ০২:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪