ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

নড়াইলে পৈতৃক ভিটায় মসজিদ উদ্বোধন করলেন সেনাপ্রধান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীর পাড়ের করফা গ্রামে পৈতৃক ভিটায় মসজিদ উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ লোহাগড়া শহরে অবস্থিত মধুমতি আর্মি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে নড়াইলে আসেন।

এ সময় তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (পিবিআরএলপি) কর্তৃক নির্মিতব্য নড়াইলের দুর্গাপুরে নতুন রেলওয়ে স্টেশনের কাজের অগ্রগতি এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এরপর তিনি ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক নড়াইল শহরের চলমান চারলেন সড়কের প্রশস্তকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প পরিদর্শনকালে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন।

নড়াইল থেকে সেনাপ্রধান সড়কপথে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্মুখে নিজের দানকৃত জমিতে স্থাপিত ‘আল হুদা মসজিদ’ উদ্বোধন করেন। এ সময় তিনি মসজিদ সংলগ্ন এলাকায় একটি মাদরাসা ও কবরস্থান নির্মাণের প্রতিশ্রুতি দেন।

এছাড়াও তিনি মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর পিতার নামে নবনির্মিত অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

এ সময় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত শিক্ষক মো. ফরিদুল ইসলামকে চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

একই সময় তিনি লোহাগড়া উপজেলা থেকে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাহবুবুর রশিদ, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

নড়াইলে পৈতৃক ভিটায় মসজিদ উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট সময় : ০৬:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪