ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

শাহজালাল মাজারের দান-খয়রাত জেলা প্রশাসনের ব্যাংকে রাখার দাবি জানালেন সিলেটবাসী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান-খয়রাত ও মানতের টাকা জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে রাখার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক সংগঠন ও সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত জোট ‘একতাবদ্ধ সিলেটবাসী’র উদ্যোগে বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে এ স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন।

স্মারকলিপি প্রদানকালে রাজনীতিবিদ রেজাউল করিম জালালীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মইনুল ইসলাম আশরাফী, মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল, এম এ আলী জালালাবাদী, মো. জয়নাল আবেদীন, মুজিবুর রহমান, মুখতার আহমদ তালুকদার, মোহাম্মদ এহছানুল হক তাহেরসহ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক ঘোষণা দেন যে মাজারের দানকৃত অর্থের ৬৫ শতাংশ খাদেম এবং ৩৫ শতাংশ উন্নয়ন খাতে ব্যয় হবে। প্রশাসনের এই ঘোষণায় সিলেটবাসী গভীরভাবে মর্মাহত হয়েছেন।

বক্তারা জানান, সর্বস্তরের সিলেটবাসীর প্রত্যাশা ছিল হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের যাবতীয় হিসাব-নিকাশসহ সার্বিক পরিচালনা কার্যক্রম জেলা প্রশাসন প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

শাহজালাল মাজারের দান-খয়রাত জেলা প্রশাসনের ব্যাংকে রাখার দাবি জানালেন সিলেটবাসী

আপডেট সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬