ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে ময়মনসিংহে জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ

শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পাবনার সুজানগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও তা ফেসবুকে প্রচারের অভিযোগে রবিন বিশ্বাস (১৬) নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে ছুটির পর তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানার ওসি হুমায়ুন কবির।

গ্রেপ্তার রবিন রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের মো. গাজী বিশ্বাসের ছেলে। সে বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র। পুলিশ, শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রবিন ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের পোস্ট দেয়।

ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী স্কুলে ঢুকে রবিনকে বের করে আনার চেষ্টা করে। এ সময় স্কুলের শিক্ষকরা বাধা দিলে নেতাকর্মীরা ফিরে যান। পরে ক্লাস ছুটি হলে আমিনপুর থানা পুলিশ রবিনকে আটক করে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ওই স্কুলছাত্র নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের পোস্টের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা পূর্বের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি

শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক

আপডেট সময় : ১০:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬