ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে, ফলে মানুষের কষ্ট হচ্ছে। এ কারণে ৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশের বাজারে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই এবং অসৎ উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুত না করে, সে বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আহ্বান জানিয়েছেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি করা।

তিনি আরও বলেন, দেশে অপরাধ সংঘটিত হচ্ছে এবং কিছু অপরাধ বেড়েছে, আবার কিছু কমেছে। তবে বর্তমানে দেশে কোনো নৈরাজ্য নেই এবং পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় অনেক ভালো।

যৌথ বাহিনী বা বিশেষ অভিযান পরিচালনার বিষয়ে উপদেষ্টা জানান, পুলিশ তাদের কার্যক্রম বাড়াচ্ছে এবং সরকারের প্রয়োজন হলে আইনি চৌহদ্দির মধ্যে থেকে সিদ্ধান্ত নেবে। তিনি বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা প্রসঙ্গে বলেন, এটি রাজনীতির অংশ এবং এর সঙ্গে বর্তমান সরকারের কোনো সম্পর্ক নেই।

শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ তাকে চায় এবং ভারতকে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। বাংলাদেশ কারও চাপ বা শর্তে কোনো সিদ্ধান্ত নেবে না, বরং দেশের নিজস্ব প্রয়োজন বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬