ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

মির্জাপুরে ট্রাক চালক খুনের মুল পরিকল্পনাকারীসহ ৬ ডাকাত গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ট্রাক চালক আজিমুল খুনের মুল পরিকল্পনাকারীসহ ৬ ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই ডাকাত আদালতে স্বীকারোক্তি দিয়েছে। চার ডাকাতকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মির্জাপুর থানায় সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ডাকাতি ও খুনের সঙ্গে সরাসরি জড়িত ডাকাত দলের সদস্য ৬ খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র। গ্রেপ্তারকৃত ডাকাতরা পেশাদার খুনি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে। তাদের নামে থানায় খুন, ডাকাতি, ছিনতাই, মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে বাইমহাটি গ্রামের সাইদ কুলের ছেলে নাদিম (৩১), ত্রিমোহন বান্দরমারা গ্রামের পাষাণ মিয়ার ছেলে সাদ্দাম (৩৪), বাইমহাটি গ্রামের বাদশা মিয়ার ছেলে ফজল (৩৯), সিংজুরি গ্রামের বোরহান মিয়ার ছেলে সোহেল (৩২), দেওহাটা গ্রামের সামাদ আলীর ছেলে ইয়াসিন (২৩) এবং বাগজান গ্রামের নুরুল হকের ছেলে লাভলু (৩১)। প্রথম দুইজন নাদিম ও সাদ্দাম স্বীকারোক্তি দেওয়ায় বিচারক তাদের জেল হাজতে পাঠিয়েছেন। ফজল, সোহেল, ইয়াসিন ও লাভলূকে তিন দিনের রিমান্ড দিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাড়াশি অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যে খুনের মূল পরিকল্পনাকারী ও ৬ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। নাদিম ও সাদ্দাম স্বীকারোক্তি দেওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

মির্জাপুরে ট্রাক চালক খুনের মুল পরিকল্পনাকারীসহ ৬ ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪