ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতকানিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু ড্রোনের মাধ্যমে মাদক প্রবেশ করছে বাংলাদেশে: আইনমন্ত্রীর মন্তব্য ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ কর্তৃপক্ষকে না জানিয়ে প্রধান শিক্ষকের অনুপস্থিতির অভিযোগ ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, মহাদেবপুরে হাসপাতাল সিলগালা বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে পরিকল্পিতভাবে: আইনমন্ত্রীর দাবি জমির বিরোধে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

সাগর-রুনি হত্যার তদন্ত ও বিচার চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে আবেদন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে আবেদন করেছেন রুনির ভাই নওশের আলম। রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি এই আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা থেকে পরদিন সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাগর-রুনি। দীর্ঘ ১৪ বছরেও এ হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি সরকার ও তদন্তকারী সংস্থাগুলো।

থানা-পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব ব্যর্থ হওয়ার পর হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স মামলাটির তদন্ত করছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্সের কার্যক্রম শুরু হওয়ার প্রায় দুই বছর হতে চললেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

নওশের আলম বলেন, পরিবারের সদস্যরা চান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনুক। আবেদনে অভিযোগটি ‘কমপ্লেইন্ট’ হিসেবে রেজিস্টারভুক্ত করে মানবতাবিরোধী অপরাধের যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, নওশের আলমের আবেদনের বিষয়ে তদন্ত করার আইনগত এখতিয়ার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কতটুকু রয়েছে, তা তারা খতিয়ে দেখবেন। তিনি জানান, যদি এটি ব্যাপক বা পদ্ধতিগত অপরাধের আওতায় পড়ে, তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

সাগর-রুনি হত্যার তদন্ত ও বিচার চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে আবেদন

আপডেট সময় : ০৫:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬