ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ৫৮টি বিমান অভিযান বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে ১০৭২১ কৃষক পাচ্ছেন কৃষক কার্ড রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ উত্তর কোরিয়া নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে ট্রাম্পের জেলেনস্কিকে অনুরোধ, রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করুন

ফরিদপুরে সন্ধ্যায় ইয়াবার বাজার, আতঙ্কে স্থানীয়রা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে সন্ধ্যা নামলেই ২০০ মিটার দীর্ঘ একটি রাস্তায় বসে কথিত ‘ইয়াবার বাজার’। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা বাড়ে।

নির্জন হওয়ায় মাদক কারবারিরা রাস্তাটিকে নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কৃষ্ণপুর হাট থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই রাস্তাটি সদরপুর-নগরকান্দা উপজেলা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

স্থানীয়রা জানান, দিনের বেলায় রাস্তাটি দিয়ে স্বাভাবিকভাবে মানুষ চলাচল করলেও সন্ধ্যা নামার পর পরিস্থিতি বদলে যায়। নির্জন রাস্তাটির বিভিন্ন স্থানে দলবেঁধে অবস্থান নেন মাদকসেবীরা, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

স্থানীয় বাসিন্দা সিদ্দিক বরকন্তাজ বলেন, ‘সন্ধ্যার পর অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায়। মাদক কেনাবেচার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।’ অপর এক বাসিন্দা সোহরাব শেখ জানান, নিয়মিত অভিযান চালানো হলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব।

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি সদরপুর ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী হওয়ায় মাদক কারবারিরা প্রশাসনের নজর এড়িয়ে সেখানে মাদক কেনাবেচা করছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, ‘মাদক বিক্রি বা সেবনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ

ফরিদপুরে সন্ধ্যায় ইয়াবার বাজার, আতঙ্কে স্থানীয়রা

আপডেট সময় : ১১:২৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬