ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ৫৮টি বিমান অভিযান বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে ১০৭২১ কৃষক পাচ্ছেন কৃষক কার্ড রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ উত্তর কোরিয়া নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে ট্রাম্পের জেলেনস্কিকে অনুরোধ, রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করুন

ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা আজ, সোমবার (১৪ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পরবর্তীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে।

এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে টিসির (ট্রান্সফার সার্টিফিকেট) মাধ্যমে এসে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও আজকের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ

ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ

আপডেট সময় : ১২:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬