ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবে হেফাজত নেতারা ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক নবীজি (সা.) এর শিক্ষা: মানবতার কল্যাণে অঙ্গীকার সংসদে বক্তব্যে সতর্ক থাকার আহ্বান হুইপ নিজানের পানিসম্পদমন্ত্রী এ্যানির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা: বিমানমন্ত্রী ইয়েমেন সরকারের ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ: ১৪ জনের বিরুদ্ধে মামলা রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য

ফাতেহা-ই-ইয়াজদাহমে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, ঐচ্ছিক ছুটিতে মিলবে টানা ৪ দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন। ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

তবে এদিন সরকারি কোনো ছুটি নেই। ২০২৬ সালের ছুটির তালিকায়ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো ছুটি উল্লেখ করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং পরদিন বৃহস্পতিবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

এছাড়া, মধুপূর্ণিমা ২৬ সেপ্টেম্বর শনিবার পড়েছে। নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় দিনটি আলাদা ছুটি হিসেবে গণ্য হবে না।

বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। কিছু বিশ্ববিদ্যালয়ে এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, আবার কিছু বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলতে দেখা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবে হেফাজত নেতারা

ফাতেহা-ই-ইয়াজদাহমে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, ঐচ্ছিক ছুটিতে মিলবে টানা ৪ দিন

আপডেট সময় : ০২:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬