ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদে বক্তব্যে সতর্ক থাকার আহ্বান হুইপ নিজানের পানিসম্পদমন্ত্রী এ্যানির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা: বিমানমন্ত্রী ইয়েমেন সরকারের ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ: ১৪ জনের বিরুদ্ধে মামলা রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য শিক্ষকের জোরপূর্বক পদত্যাগপত্রের বৈধতা নেই: হাইকোর্টের রায় রাজশাহীতে অস্ত্র-গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার জিন্নাহকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের বিতর্কিত পোস্ট, সামাজিক মাধ্যমে সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তিতে ব্যবসায়ীদের সন্তানদের আধিপত্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (আন্ডারগ্রাজুয়েট) প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ব্যবসায়ী পরিবারের সন্তানরা সবচেয়ে এগিয়ে রয়েছে। কৃষক, সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের সন্তানরা পরবর্তী অবস্থানে রয়েছে। বেসরকারি চাকরিজীবী, গৃহিনী এবং সামরিক বাহিনীতে কর্মরত সরকারি চাকরিজীবীদের সন্তানদের উপস্থিতিও উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২১, ২০২২, ২০২৩ এবং ২০২৫ সালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন ব্যবসায়ীর সন্তানরা। ২০২৪ সালে বেসরকারি চাকরিজীবী পরিবারের শিক্ষার্থীরা শীর্ষে থাকলেও পরের বছর ব্যবসায়ী পরিবার আবারও প্রথম অবস্থানে আসে। বিশেষজ্ঞরা বলছেন, ভর্তি তথ্য শিক্ষার্থীদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের একটি ধারণা দিলেও এর নির্ভুলতা নিয়ে প্রশ্ন রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর প্রায় ৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হয়। ২০২১ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫৮৩ জনের পিতার পেশা ছিল ব্যবসা। ২০২২ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ৩০২ এবং ২০২৩ সালে ১ হাজার ৪২৪। ২০২৪ সালে বেসরকারি চাকরিজীবী পরিবারের শিক্ষার্থীরা সংখ্যায় শীর্ষে থাকলেও ২০২৫ সালে আবারও ব্যবসায়ীদের সন্তানরা প্রথম অবস্থানে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ইনক্লুসিভ যায়গা। যেখানে সব শ্রেণি-পেশার মানুষের সন্তানরা পড়াশোনা করার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ত্রুটিহীন ভর্তি পরীক্ষাব্যবস্থা এটির মূল কারণ।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংসদে বক্তব্যে সতর্ক থাকার আহ্বান হুইপ নিজানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তিতে ব্যবসায়ীদের সন্তানদের আধিপত্য

আপডেট সময় : ০২:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬