ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতকানিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু ড্রোনের মাধ্যমে মাদক প্রবেশ করছে বাংলাদেশে: আইনমন্ত্রীর মন্তব্য ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ কর্তৃপক্ষকে না জানিয়ে প্রধান শিক্ষকের অনুপস্থিতির অভিযোগ ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, মহাদেবপুরে হাসপাতাল সিলগালা বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে পরিকল্পিতভাবে: আইনমন্ত্রীর দাবি জমির বিরোধে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

হাইকোর্ট আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনো ধরনের হরতাল, ধর্মঘট বা কর্মবিরতি আহ্বানকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করেছে। একই সঙ্গে আদালতের রায় বা আদেশের প্রতিবাদে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা হলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করে, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সব নির্বাহী ও বিচারিক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায় ও আদেশ পালন করতে বাধ্য।

আদালত আরও জানায়, কোনো রায় বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের আপিল বা আইনানুগ প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে, তবে সেই রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট বা কর্মবিরতি আহ্বান করা আইনসম্মত নয়।

রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে কোনো ধরনের হরতাল বা ধর্মঘট আহ্বান করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে।

২০১১ সালে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ‘ডিলাক্স পরিবহন’-এর একটি বাসের সঙ্গে সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় বাসচালকের বিরুদ্ধে সাজা প্রদান করা হলে বাস মালিকেরা পরিবহন ধর্মঘট আহ্বান করেন। পরে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে রিট দায়ের করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ ঘোষণা

আপডেট সময় : ০২:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬