দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। রোববার (১৩ সেপ্টেম্বর) নাবাতিয়েহ আল-ফাওকা, কাফর তেবনিত ও জাওতার আল-শারকিয়াহ এলাকায় এসব হামলা হয়।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান প্রথমে নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে আলী আল-তাহের বনাঞ্চলে হামলা চালায়। এর ১৫ মিনিটেরও কম সময় পর শহরটির ওপর আবারও হামলা হয়।
এরপর কাফর তেবনিত শহরে পরপর দুটি বিমান হামলা চালানো হয়। আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে শহরটিতে তৃতীয় দফায় হামলা হয়।
এ ছাড়া নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে আল-দাবশা পাহাড়ের আশপাশে আরেকটি বিমান হামলা চালানো হয়। একই সময়ে জাওতার আল-শারকিয়াহ এলাকায় ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে।
এসব হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে উত্তেজনা কমানো ও সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
প্রতিনিধির নাম 

























