ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক নবীজি (সা.) এর শিক্ষা: মানবতার কল্যাণে অঙ্গীকার সংসদে বক্তব্যে সতর্ক থাকার আহ্বান হুইপ নিজানের পানিসম্পদমন্ত্রী এ্যানির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা: বিমানমন্ত্রী ইয়েমেন সরকারের ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ: ১৪ জনের বিরুদ্ধে মামলা রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য শিক্ষকের জোরপূর্বক পদত্যাগপত্রের বৈধতা নেই: হাইকোর্টের রায়

অলিগার্ক ও স্বজনতোষী পুঁজিবাদ নিয়ন্ত্রণের আহ্বান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

অলিগার্ক এবং স্বজনতোষী পুঁজিবাদ নিয়ন্ত্রণ না করা হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, হাজার প্রতিশ্রুতি দিলেও কার্যকর সংস্কার ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত জাতীয় গোলটেবিল বৈঠকে এই বক্তব্য উঠে আসে। বৈঠকের আয়োজন করে সদ্য প্রতিষ্ঠিত সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ।

বৈঠকে দেশের বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও স্বাধীন করতে হবে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীভবন রোধ করতে হবে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীত সরকারের নীতি ও সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে।

তিনি আরও বলেন, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে বিএনপির প্রতিশ্রুতির বাস্তবায়ন জরুরি। বক্তারা জবাবদিহি নিশ্চিত করা, নীতিনির্ধারণে স্বচ্ছতা আনা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

অলিগার্ক ও স্বজনতোষী পুঁজিবাদ নিয়ন্ত্রণের আহ্বান

আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬