প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গ্যাস-বিদ্যুতের সংকট বর্তমানে জাতীয় সংকট হয়ে দাঁড়িয়েছে। এই সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের একসঙ্গে কাজ করা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, জামায়াত সরকারকে সহযোগিতা না করে লং মার্চের নামে লং ড্রাইভ করছে। রাশেদ খান বলেন, জামায়াত ৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছিল এবং বর্তমানে জ্বালানি সংকটকে পুঁজি করে আওয়ামী লীগকে বিক্ষোভের সাহস যোগাচ্ছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ আর ফিরবে না এবং শেখ হাসিনা মারা গেলে তার লাশও দেশে ফিরিয়ে আনার মতো কেউ নেই। তিনি জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন।
সার সংকট ও কৃষকের ভোগান্তি নিয়ে রাশেদ খান জানান, দেশে কোনো সার সংকট নেই এবং ডিলাররা কৃত্রিমভাবে সার মজুদ করে সংকট দেখানোর চেষ্টা করছে। সরকার সার ব্যবসার সিস্টেম নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে এবং কৃষকদের ধৈর্য্য ধারণের আহ্বান জানান।
প্রতিনিধির নাম 

























