ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক নবীজি (সা.) এর শিক্ষা: মানবতার কল্যাণে অঙ্গীকার সংসদে বক্তব্যে সতর্ক থাকার আহ্বান হুইপ নিজানের পানিসম্পদমন্ত্রী এ্যানির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা: বিমানমন্ত্রী ইয়েমেন সরকারের ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ: ১৪ জনের বিরুদ্ধে মামলা রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য শিক্ষকের জোরপূর্বক পদত্যাগপত্রের বৈধতা নেই: হাইকোর্টের রায়

পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, হিসাব দিতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বলেছেন, ‘পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করেছেন এবং মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছেন, সেগুলোর হিসাব বাংলাদেশের মাটিতে হবে।’ তিনি আইন-আদালতের মাধ্যমে এসবের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

রোববার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। সৎ সাহস থাকলে সামনে আসেন।’

মন্ত্রী আরও বলেন, দেশের মানুষের কাছে নিজেদের অবস্থান বুঝতে পেরেই বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে উসকানি দিচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এসব মেনে নেবে না। দলীয়ভাবে শুধু প্রতিহত নয়, প্রতিরোধ করতে হবে।’

ডা. জাহিদ উল্লেখ করেন, ১৭ বছর ধরে দেশের মানুষ অনির্বাচিত সরকারের শাসন দেখেছে, যা জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না। তিনি বিএনপির নেতাকর্মীদের মনোবল অটুট থাকার কথা উল্লেখ করেন এবং বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যে কোনো ধরনের কমতি দেখাননি।’

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, হিসাব দিতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬