ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, ন্যায়বিচার চান আব্দুস সামাদ পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, অভিযোগে তদন্তের ফলাফল জিয়াউর রহমান হত্যায় কর্নেল মতিউর রহমানের গুলির অভিযোগ ঢাকা কলেজের সামনে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, প্রতিবাদে মানববন্ধন ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা: রিজভী সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবে হেফাজত নেতারা ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

ঢাকা কলেজের সামনে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের সংলগ্ন ফুটপাত উচ্ছেদ কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। আজ রোববার সন্ধ্যা ৬টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল ৪টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা করে শাখা ছাত্রদল। সভায় ক্যাম্পাস প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জানান, অনিয়ন্ত্রিত হকারদের বসতির কারণে ক্যাম্পাসের সৌন্দর্য বিনষ্ট হচ্ছিল এবং জমাটবদ্ধ পানি ও ময়লা-আবর্জনার ফলে ডেঙ্গুর ঝুঁকি তৈরি হচ্ছিল। তাই ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা এবং ডেঙ্গু বিস্তার রোধে হকার উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমান কর্তৃক ঘোষিত সারা বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৩ দিনের একটি কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা ও সচেতনতামূলক র‌্যালি আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন

ঢাকা কলেজের সামনে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৯:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬