ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমির বিরোধে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে জ্বালানি সংকট নিরসনে সরকারের পরিকল্পনা: মাহদী আমিন ডিএনএ পরীক্ষায় দুই বন্ধু আসলে দুই বোন, জানা গেল অবিশ্বাস্য সত্য গাজীপুরে প্রেমের জেরে নারীর হত্যাকাণ্ড: প্রেমিক ও তার মায়ের গ্রেপ্তার গাজীপুরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা নদীভাঙনে হুমকির মুখে পটুয়াখালীর পশ্চিম চরকাজল প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ৫৮টি বিমান অভিযান

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে প্রশ্ন উঠেছে। লোকাল গভর্নমেন্ট আইনে বলা হয়েছে, প্রজাতন্ত্রে বা স্থানীয় কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য। শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের নীতিমালায় বিষয়টি স্পষ্ট করেছে। সেখানে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা একাধিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না।

তিনি আরও জানান, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্বাচন কমিশন নির্ধারণ করে। এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন কি না, তা নির্বাচন কমিশন, স্থানীয় সরকার আইন এবং শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে, সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জমির বিরোধে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

আপডেট সময় : ০১:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬