ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ইন্তেকাল করেছেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।

তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু গণমাধ্যমকে এ তথ্য জানান। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মারাত্মক কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন আমীরুল ইসলাম। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ আগস্ট তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে রবিবার রাত ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৬৪ সালের ৭ এপ্রিল পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। দীর্ঘ কয়েক দশকের সাহিত্য জীবনে তিনি শিশুদের জন্য অজস্র গল্প, ছড়া, কবিতা, নাটক ও সৃজনশীল রচনা উপহার দিয়েছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক, যার বেশিরভাগই শিশুসাহিত্যকেন্দ্রিক।

শিশুদের মনস্তত্ত্ব, আনন্দ-বেদনা ও কল্পনার জগতকে অত্যন্ত সহজ ও প্রাণবন্ত ভাষায় ফুটিয়ে তুলে বাংলা শিশুসাহিত্যে তিনি গড়ে তোলেন নিজস্ব এক স্বতন্ত্র ধারা। শিশুসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি সম্মানজনক ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন। এছাড়া সাহিত্যক্ষেত্রে অনন্য অবদানের জন্য দেশে-বিদেশের নানা গুরুত্বপূর্ণ সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন আমীরুল ইসলাম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ইন্তেকাল করেছেন

আপডেট সময় : ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬