ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

বিদেশের কারাগারে বন্দি ১০ হাজারের বেশি বাংলাদেশি নাগরিক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বর্তমানে বিভিন্ন দেশের কারাগারে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে যশোর-৫ আসনের বিরোধী দলের সদস্য কাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বিদেশে আটক বাংলাদেশিদের আইনি সুরক্ষা এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করছে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো।

মন্ত্রী জানান, বিদেশের কারাগারে বন্দি বাংলাদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়ার অধীনে রাখা হয়। সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করে।

বন্দির আইনজীবী নিয়োগের প্রয়োজন হলে সংশ্লিষ্ট মিশন আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করে। বন্দির পরিবার আলাদাভাবে আইনজীবী নিয়োগ করতে চাইলে মিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

মন্ত্রী আরও জানান, জরিমানা পরিশোধের প্রয়োজন হলে বন্দির পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হয়। দেশে ফেরার জন্য বিমান টিকিটের ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রটোকল গ্রহণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই বিদেশে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের জন্য একটি পোর্টাল চালু করবে বলে জানান ড. খলিলুর রহমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বিদেশের কারাগারে বন্দি ১০ হাজারের বেশি বাংলাদেশি নাগরিক

আপডেট সময় : ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬