ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর ১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক কুষ্টিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে সংঘর্ষ, নিহত ১ তারেক রহমানের নির্দেশনায় যুবদল নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, বাংলাদেশে চিকিৎসা চলছে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

পদত্যাগের পরও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না ফেরদৌসী আহমেদ মিষ্টি: অ্যাটর্নি জেনারেল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

স্বেচ্ছায় পদত্যাগ করায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদ সদস্য পদ শূন্য হবে, তবে তিনি পরবর্তী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অযোগ্য হবেন না। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, রাজনৈতিক দল কর্তৃক মনোনীত ব্যক্তি বা দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত ব্যক্তির সংসদ সদস্য পদ শূন্য হওয়ার দুটি কারণ রয়েছে। এর মধ্যে একটি হলো স্বেচ্ছায় পদত্যাগ করা।

তিনি আরও জানান, ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন। স্পিকার এটি নির্বাচন কমিশনে পাঠাবেন এবং কমিশন পদটি শূন্য ঘোষণা করবে। এরপর শূন্য হওয়া পদটি পূরণের জন্য নির্বাচন কমিশন শিডিউল দেবেন।

ব্যারিস্টার কাজল বলেন, ফেরদৌসী আহমেদ মিষ্টির ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সম্পূর্ণরূপে প্রতিপালিত হয়েছে। তিনি যদি পরবর্তী সংসদে নির্বাচনে অংশ নিতে চান, তাহলে এটি তার অযোগ্যতা হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে বলেন, গাজী নজরুল ইসলাম পদত্যাগ করেননি, বরং জামায়াতে ইসলামী তাকে নৈতিক স্খলনজনিত কারণে বহিষ্কার করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

পদত্যাগের পরও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না ফেরদৌসী আহমেদ মিষ্টি: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬