দেশের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষতায় গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর দেশের সবকটি জেলায় দুই মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ কর্মসূচিতে অংশ নিতে কোনো ফি লাগবে না; বরং প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ও খাবারের ভাতা পাবেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো নারী ও পুরুষ এই প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন। পুরো কার্যক্রমটি দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে পরিচালিত হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। প্রাথমিক বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর লিখিত এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
প্রতিনিধির নাম 



















