ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদে রুমিন ফারহানার বক্তব্যে উত্তেজনা, সরকারি দলের সদস্যদের প্রতিবাদ ফিনল্যান্ডের রাশিয়া সীমান্তে ২০০ কিলোমিটার নিরাপত্তা বেড়া নির্মাণ সম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের সম্ভাবনা নেই: তেহরানের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু: দুদক সচিব নোয়াখালীতে গৃহবধূকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২ নাহিদ ইসলাম: সরকার আশির দশকে ফিরে যেতে চাইছে জরুরি গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার দক্ষিণ কোরিয়ার আদালতে রেকর্ড ডিভোর্স সেটেলমেন্টের রায় ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

সংসদে রুমিন ফারহানার বক্তব্যে উত্তেজনা, সরকারি দলের সদস্যদের প্রতিবাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে বুধবার (৯ সেপ্টেম্বর) স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়েছে। ‘ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল’-এর ওপর আলোচনার সময় সরকারি দলের সদস্যদের পক্ষ থেকে তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ তোলেন রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, বিএনপি সরকারের আমলে দেশ দুর্নীতিতে শীর্ষে পৌঁছেছে এবং ঋণখেলাপির পরিমাণ ৬ লাখ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তিনি বর্তমান সংসদকে ‘অসহিষ্ণু’ আখ্যা দিয়ে দাবি করেন, অধিকাংশ সদস্যই ঋণখেলাপি, যারা নির্বাচনের আগে উচ্চ আদালতের রিটের মাধ্যমে নাম কাটান।

রুমিনের বক্তব্যের পর সরকারি দলের সদস্যরা ক্ষুব্ধ হয়ে চিৎকার শুরু করেন। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরও রুমিন মাইক ছাড়াই কথা বলতে থাকেন এবং স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদও তার প্রতিবাদ জানান।

উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যেক সদস্যের সংসদে বক্তব্য উপস্থাপনের পূর্ণ স্বাধীনতা রয়েছে।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, কোনো সদস্যের বক্তব্য অসংসদীয় হলে স্পিকার রুলিং দিতে পারেন। অন্যদিকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি দাবি করেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে এবং সদস্যদের বক্তব্য উপস্থাপনে সংযত হওয়া দরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সংসদে রুমিন ফারহানার বক্তব্যে উত্তেজনা, সরকারি দলের সদস্যদের প্রতিবাদ

সংসদে রুমিন ফারহানার বক্তব্যে উত্তেজনা, সরকারি দলের সদস্যদের প্রতিবাদ

আপডেট সময় : ১০:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬