ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এনসিপির সারজিস আলম: আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপির সঙ্গে তুলনা হবে না পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা চ্যাটজিপিটি ভারতীয় ক্রিকেটের নতুন সহযোগী অংশীদার মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু গোপালগঞ্জে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় হেলপার নিহত রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার বিনা সুদে ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে শুক্রবার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ বইমেলা উদ্বোধন হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারের বইমেলায় ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের প্রকাশক অন্তর্ভুক্ত রয়েছে।

মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য, শিশু-কিশোরদের উপযোগী ইসলামি গ্রন্থসহ বিভিন্ন বিষয়ের বিপুলসংখ্যক বই পাওয়া যাবে।

বইমেলায় দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ইসলামী প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত গ্রন্থ প্রদর্শন ও বিক্রি করবে। এতে ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকরা একত্রে বিভিন্ন প্রকাশকের বই সংগ্রহের সুযোগ পাবেন।

ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এ বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে বইমেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে শুক্রবার

আপডেট সময় : ১২:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬