ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুলের মন্তব্য, ‘আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’ এসআরবি বিল নিয়ে জামায়াতের আটটি ভিন্নমত প্রকাশ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে ৩২৪ কোটি টাকার ঘাটতি ব্যবসায়ীদের জন্য আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় চান অর্থমন্ত্রী গোপালগঞ্জের বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, সাময়িক অব্যাহতি সাভারে ত্রিপল হত্যাকাণ্ড: পরকীয়ার জেরে নিহত ৩ রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল চট্টগ্রাম বন্দরের বিদেশি ইজারা নিয়ে আনু মুহাম্মদের উদ্বেগ স্ত্রীকে ভাতিজি ও মেয়ে সাজিয়ে বিয়ে দেওয়ার অভিযোগে দম্পতি গ্রেপ্তার ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতায় পুরস্কার পেলেন ৭০ জন বিজয়ী

মাইক্রোফোন সাজাতে ব্যস্ত ওজগুর ওজেল, ভাইরাল ভিডিও

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মাইক্রোফোন সাজানোর এক অদ্ভুত দৃশ্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। খবর এনডিটিভির।

এদিরনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আগে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওজেল। এ সময় তিনি পোডিয়ামে রাখা মাইক্রোফোনগুলোকে অসমান ও বেখাপ্পাভাবে সাজানো দেখতে পান এবং সেগুলো ঠিক করতে মনোযোগ দেন।

প্রায় ৫০ সেকেন্ড ধরে একে একে মাইক্রোফোনগুলোর অবস্থান ও কোণ ঠিক করতে থাকেন তিনি। একটি সরানোর পর আরেকটি সামান্য ঘুরিয়ে দেন এবং পরে আবারও সূক্ষ্মভাবে জায়গা পরিবর্তন করেন।

ওজেলের এই খুঁতখুঁতে আচরণের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা মজা করে মন্তব্য করেন যে, তার ‘ভেতরের পারফেকশনিস্ট’ যেন জেগে উঠেছিল।

এক ব্যবহারকারী রসিকতা করে বলেন, ওজেলের প্রযুক্তিগত গ্যাজেটের প্রতি ‘তীব্র আসক্তি’ রয়েছে। অন্য একজন জানান, সবকিছু পরিপাটি ও সুন্দর রাখার এমন অভ্যাস তারও আছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুলের মন্তব্য, ‘আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’

মাইক্রোফোন সাজাতে ব্যস্ত ওজগুর ওজেল, ভাইরাল ভিডিও

আপডেট সময় : ০৭:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬