ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে ২৪ শিক্ষার্থী ৮ মাসেও হিন্দুধর্মের বই পায়নি শৈলকুপায় পাচারের সময় এক হাজার কেজি সার জব্দ হুথিদের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠালে গ্রেপ্তার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিমার্ক-হারল্যান সেরা কসমেটিকস কোম্পানি হিসেবে স্বীকৃতি পেল মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনূসের সঙ্গে জাপানের বিশেষ দূতের বৈঠক রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনের বিনাশ্রম কারাদণ্ড মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার

মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তার পাকস্থলী ওয়াশ করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফেসবুকে দেওয়া পোস্ট দেখে শিক্ষার্থীরা তার খোঁজ শুরু করেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তাকে অচেতন অবস্থায় পান।

মেঘমল্লার বসুর ফেসবুক পোস্টে তিনি নিজের বিষাদ, জীবন নিয়ে হতাশা ও ব্যক্তিগত অপরাধবোধের কথা তুলে ধরেন। তিনি স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বার্তা দেন এবং মায়ের প্রতি গভীর অনুতাপ প্রকাশ করেন।

পোস্টে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গও উল্লেখ করেন মেঘমল্লার। তিনি তার নেওয়া চরম সিদ্ধান্তের জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬