ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি জানালেন জিয়াউল আহসান ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে প্রেসিডেন্ট জিয়া আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী এ্যানি ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে বিএনপির সমাবেশে সংঘর্ষ, তিনজন গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার, যুক্ত হচ্ছে ১০টি বাধ্যতামূলক শর্ত লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ২৪ কেজি সীসা ও গুলির ধাতব অংশ উদ্ধার ৭৫০ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের হিমার্স কিনছে সুইডেন ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় পরীমণির ক্ষোভ

ঢাকায় লোডশেডিং মেনে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরে আসায় রাজধানীতে কিছুটা লোডশেডিং হচ্ছে।

তিনি বলেন, ঢাকায় কিছুটা সংকট সবাইকে মেনে নেওয়া উচিত। তবে ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুতের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে।

জাহেদ উর রহমান জানান, দেশের বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিংয়ের বর্তমান পরিস্থিতি আর থাকবে না বলে আশা করা যায়।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল, তবে ঢাকায় তা একেবারেই দেওয়া হয়নি। ঢাকার মানুষের ‘ভয়েস’ বেশি এবং সামাজিক পুঁজি বেশি হওয়ায় তাদের মধ্যে লোডশেডিং না দেখার একটি ধারণা তৈরি হয়েছে।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, গ্যাসের যে সংকট ছিল সেটি কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। ফলে বর্তমান সংকট আর এতটা প্রকট থাকবে না বলে তারা আশা করছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র ও ককটেল উদ্ধার

ঢাকায় লোডশেডিং মেনে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

আপডেট সময় : ১২:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬