কুমিল্লার দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নামের তালিকায় ফেরদৌস, কৌশি, যাওয়াত, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা অন্তর্ভুক্ত রয়েছে।
আহতরা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। তারা কলেজ থেকে বার্ষিক ভ্রমণে কক্সবাজারে যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
প্রতিনিধির নাম 






















