ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে নোয়াখালীতে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে ১৫ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর লন্ডনে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যুক্ত দুটি ফ্ল্যাট বিক্রির তথ্য প্রকাশ মুজিব কর্নারকে ‘জুলাই কর্নারে’ রূপান্তরের প্রস্তাব এমপি মারদিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন: দীনেশ ত্রিবেদী আসিফ মাহমুদ ভোটার এলাকা বদলালেন ঢাকা দক্ষিণ থেকে উত্তরে নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় বাংলাদেশে কেএফির ২০ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশে কেএফির ২০ বছর পূর্তি উদযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিজেদের ২০ বছর উদযাপন করছে কেএফসি। ২০০৬ সালের সেপ্টেম্বরে গুলশানে প্রথম রেস্তোরাঁ উদ্বোধনের মাধ্যমে ‘ইয়াম!’ ব্র্যান্ডের সহযোগী প্রতিষ্ঠানটি বাংলাদেশে যাত্রা শুরু করে।

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাদ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা কেএফসি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় কুইক-সার্ভিস রেস্তোরাঁ (কিউএসআর) চেইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এটি দেশের ৬টি প্রধান বিভাগে ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ শহরে বিস্তৃত রেস্টুরেন্ট নেটওয়ার্ক গড়ে তুলেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ‘২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে বিশ্বমানের এই ব্র্যান্ডটির সূচনা হয় যা সময়ের সাথে দেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্বাদের চেয়েও আমাদের বড় প্রাপ্তি মানুষের হাসিমুখ। গত দুই দশক ধরে কর্মসংস্থান তৈরি, সমাজের পাশে দাঁড়ানো ও গ্রাহকদের আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে আমরা এই যাত্রা অব্যাহত রেখেছি।’

অনন্য রেসিপি, আন্তরিক গ্রাহকসেবা এবং আধুনিক ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ে কেএফসির তৃতীয় দশকের পথচলা শুরু হচ্ছে। দুই দশকের এই স্মরণীয় মাইলফলক উদযাপনে বছরজুড়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, রেস্তোরাঁগুলোতে উৎসবমুখর আয়োজনসহ নানা চমক নিয়ে আসছে কেএফসি বাংলাদেশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট হাইকোর্টে

বাংলাদেশে কেএফির ২০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬