ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল শিশু নিখোঁজের ঘটনায় সরকারের বিরুদ্ধে আইনি নোটিশ প্রদান বিরোধী দলের লংমার্চকে অযৌক্তিক বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি মালয়েশিয়ার কাছে পরাজিত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, মিত্রদের নিয়ে পরিকল্পনা অক্সফোর্ডে গবেষণাপত্র উপস্থাপন করলেন বাংলাদেশের তরুণ গবেষক মো. আশরাফুর রহমান ব্র্যাক এনজিওতে ৩টি পদে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর শুরু সুপ্রিম কোর্টে বাজেট বরাদ্দ ও বিচারক নিয়োগের জন্য লিগ্যাল নোটিশ

রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, পাঁচজন খালাস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে মামলার পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী এবং লিটন মিয়া ওরফে রফিক। খালাস পাওয়া পাঁচ আসামির মধ্যে রয়েছেন- জেএমবি সদস্য ইছাহাক আলী, সাখাওয়াত হোসেন ওরফে রাহুল, সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান, উত্তরাঞ্চলের কমান্ডার বিজয় ওরফে আলী ওরফে দরজি এবং চান্দু মিয়া।

এর আগে রংপুরের বিশেষ জজ আদালত এ হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে খালাস দিয়েছিল। মামলার নথি অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে বয়সের বিবেচনায় ২০ থেকে ৩৪ বছরের মধ্যে রয়েছেন।

২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে রহমত আলীকে হত্যা করা হয়। পরদিন তার ছেলে শফিকুল ইসলাম কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, পাঁচজন খালাস

আপডেট সময় : ১২:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬