ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী মেঘনা আলমের দাবি: আমি শারীরিক সম্পর্কে জড়াইনি সাইকেলে হজ পালনে মক্কার উদ্দেশে যাত্রা নরসিংদীর তরুণের কুড়িগ্রামে সার বিতরণে হট্টগোল, পুলিশি পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণ মস্কোতে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ, দুই গ্রেপ্তার কাতারে হামলার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আওয়ামী লীগ নেতার গাড়িতে লংড্রাইভের অভিযোগ এনসিপি নেতার প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ রংপুরে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের ঘটনায় শান্ত দাসের জবানবন্দী

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশায় রেললাইনে অসাবধানতাবশত নিজের তিন বছরের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে শিশু ইভান (৩)।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইভান ছাতা হাতে নিয়ে রেললাইনের ওপর বসে খেলছিল।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুতগতিতে আসতে দেখে মা মনিরা খাতুন আতঙ্কিত হয়ে সন্তানকে বাঁচাতে রেললাইনে ছুটে যান। তিনি সন্তানকে সরাতে পারলেও নিজে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় শিশু ইভান মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানিয়েছে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬