লক্ষ্মীপুরের কমলনগরের পাটোয়ারীর হাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত আবুয়াল হোসেন তালুকদার কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে দুর্বৃত্তরা ক্লিনিকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি কামরুল আহসান ক্লিনিকের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভিতরে ঢুকে সব এলোমেলো দেখে স্থানীয়দের জানালে চুরির ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দেয়।
চুরি হওয়া মালামালের মধ্যে চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ সরঞ্জাম, ল্যাপটপ, আইপিএসের ব্যাটারি, ওয়াইফাই রাউডারসহ অন্যান্য সামগ্রী রয়েছে। তবে চুরি হওয়া মালামালের সঠিক তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও যাচাই করা হচ্ছে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আবুয়াল হোসেন তালুকদার কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা শুনে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে প্রশাসন দ্রুত দোষীদের আইনের আওতায় আনবে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা সম্পর্কে থানায় একটি অভিযোগ হয়েছে। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধির নাম 




















