ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবি ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ লক্ষ্মীপুরের কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ৫ মাস পর সংসদে ফিরে আসায় আব্বাসকে স্পিকারের ধন্যবাদ তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি গড়ার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর রাষ্ট্রপতি পুলিশের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান জানিয়েছেন আলাস্কায় বিমান দুর্ঘটনা, ৪ আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল গাজীপুরে আওয়ামী লীগ-যুবলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা ফুডপ্যান্ডায় ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ৩৪% পর্যন্ত ছাড়

তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আলোচিত শাড়িকাণ্ডে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর করা অভিযোগের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদীপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে সানায়ার পক্ষে আইনজীবী শুভ্র সিনহা রায় রনি নারাজি আবেদন জমা দেন। আইনজীবী জানান, বাদী ও তিন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। ওইদিন এ বিষয়ে শুনানি হবে।

২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন সানায়া চৌধুরী। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন, যা অনুষ্ঠান শেষে ফেরত দেওয়ার কথা ছিল।

শাড়ি ফেরত চাওয়ার প্রেক্ষিতে সানায়া অভিযোগ করেন যে, তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরে ২০২৫ সালের ১০ নভেম্বর মেসেঞ্জারে মামলা করার এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়ার অভিযোগে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, শাড়িটি তিশা তার সাবেক চালকের মাধ্যমে নিয়েছিলেন এবং শাড়ি ফেরত চাওয়ার বার্তা তিশা দেখেননি। তদন্তে শাড়ি ফেরত পাঠানোর পর প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে বাদীপক্ষের দাবি, তদন্তের সময় তারা হুমকির অডিওসহ বিভিন্ন প্রমাণ প্রদান করলেও সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জাবি ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ

তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ

আপডেট সময় : ০৪:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬