হোয়াটসঅ্যাপ আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম সুবিধা চালু করেছে। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো চ্যাটের ব্যাকগ্রাউন্ড সাজাতে পারবেন। নতুন ফিচারের মধ্যে সাধারণ থিমের পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহারের সুযোগও রয়েছে।
নতুন ডিজাইনগুলোকে পাঁচটি বিভাগে সাজানো হয়েছে, যা হলো— ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল। ফিচারড বিভাগে হোয়াটসঅ্যাপের নিজস্ব ডিজাইন টিমের নির্বাচিত থিমগুলো রাখা হয়েছে। নেচার বিভাগে প্রকৃতির সৌন্দর্য পছন্দকারীদের জন্য থিম রয়েছে, এবং লাইভ বিভাগে অ্যানিমেটেড ওয়ালপেপার বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
মিনিমাল বিভাগটি সাদামাটা ডিজাইনের অনুরাগীদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে লাইট মোডে সাদা এবং ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ড থাকবে। ডুডল বিভাগে হোয়াটসঅ্যাপের নিজস্ব ও পরিচিত ডুডল নকশার ওয়ালপেপারগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
ব্যবহারকারীরা থাম্বনেইলের ওপরের ডান দিকে থাকা ছোট ‘লাইভ’ চিহ্ন দেখে বুঝতে পারবেন কোনো ওয়ালপেপার অ্যানিমেটেড কি না। ফিচারটি ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের কাছে পৌঁছানো হচ্ছে, ফলে অ্যাপ হালনাগাদ করার পরও সব ব্যবহারকারী একসঙ্গে নতুন সুবিধাটি দেখতে পাবেন না।
উল্লেখ্য, প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো গত আগস্টের মাঝামাঝি হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে এই থিম গ্যালারি চালুর আভাস দিয়েছিল।
প্রতিনিধির নাম 






















